1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজা অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

গাজা অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৮৮ জন খবরটি পড়েছেন

ফিলিস্তিনের গাজা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৬ এপ্রিল) মধ্য রাতে ইসরায়েলি বাহিনী ‘দ্যা স্ট্রং হ্যান্ড’ নামে অভিযান চালায়। হামলায় গাজা অঞ্চলে বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিত নেতানিয়াহু ‘তার দেশের শত্রুদের যেকোনো আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে’ শিরোনামে একটি বিবৃতি দিয়েছিলেন। সেই ঘোষণার পরই দেশটির সামরিক বাহিনী হামলা চালালো গাজায়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজার বিভিন্ন বস্তুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব হলো উত্তর গাজার বেইত হেনোন কৃষি জমি, গাজা শহরের দক্ষিণের দুটি এলাকা, শহরের কাছে আল-জাইতুন এলাকার পূর্বের কৃষি জমি এবং দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বের একটি এলাকা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজায় দুটি টানেল এবং দুটি অস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিস্তিনের একটি নিরাপত্তা সূত্র ইঙ্গিত দিয়েছে যে হামাসের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা করা হয়েছে। জবাবে গাজা থেকে রকেট ছোড়া হয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

ইসরায়েলি সেনাবাহিনী টুইটারে বলেছে, দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজেছে। আর বিমান হামলার সময় নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ছিলেন বলে জানা গেছে। বৈঠকের পর নেতানিয়াহু একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। জানান, আজ রাতে এবং এরপরও আমাদের শত্রুদের কঠোর মূল্য দিতে হবে। এছাড়া রকেট হামলার জন্য ফিলিস্তিনি সংগঠন হামাসকে দায়ী করেছে ইসরায়েল।

এদিকে গাজায় বিমান হামলার ঘটনায় এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। বলা হয়েছে, গাজা অঞ্চলের প্রতি তীব্র আগ্রাসন এবং এ অঞ্চলের যে পরিণতি হবে, তার জন্য ইহুদিবাদী দখলদারিত্বকে সম্পূর্ণরূপে দায়ী করি আমরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar