1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫,আহত ৬ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫,আহত ৬

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৯২ জন খবরটি পড়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিপশ্চিমাঞ্চলের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার এই গুলির ঘটনা ঘটেছে বলে নগর পুলিশ বিভাগ জানিয়েছে। টুইটার

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টুইটে বলা হয়েছে, আমরা ইস্ট মেইনের ৩০০ ব্লকে সক্রিয় হামলাকারীর খবর নিশ্চিত করছি। দয়া করে ওই এলাকা থেকে দূরে থাকুন। এছাড়া দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও তাদের অ্যাজেন্টরা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় ৬ লাখ ২৫ হাজার মানুষের শহরটির একটি ব্যাংকের কাছে পুলিশের তৎপরতা দেখা গেছে।

এদিকে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, কেনটাকির বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে সক্রিয় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ছয়জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন। তাদের উদ্ধার করে লুইসভিলে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে সিএনএন। ঘটনাস্থলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে কেন্টাকি পুলিশ বলছে, পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। এই মুহূর্তে ওই এলাকায় আর কোনও ঝুঁকি নেই। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar