1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদের কবিতা ।। উল্টে যাওয়া সময় - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

ঈদের কবিতা ।। উল্টে যাওয়া সময়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৯০ জন খবরটি পড়েছেন
বিলাল হোসেন মাহিনি

বিলাল মাহিনী 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিচি থেকে অঙ্কুরিত চারা

এরপর দু’পাতা, তারপর ডালপালা 

এক সময় সবুজ পত্র-পল্লবে ভরে যায়, হয়ে উঠে বিশাল ছায়াদানি বৃক্ষ 

…অবশেষে যুগ যুগ কিংবা শত সহস্র বৎছর ছায়া বিলিয়ে, মানুষ পশু-পক্ষীর খেদমত করে সবুজ পাতা আর ডালপালা ঝরে টাক হয়ে পড়ে বৃক্ষমাস্তুল!

আমাদের পৃথিবী তেমনি নুয়ে পড়া বৃদ্ধ বৃক্ষের মতো হেলে পড়েছে পশ্চিমে, গোধূলির দিকে

এখানকার জীব-জন্তু, মানুষ আবহাওয়া প্রকৃতি সাগর নদী জল ধুলোবালি মাটি…সর্বত্র রুক্ষ মরুময় হয়ে যাচ্ছে, ঠিক বৃদ্ধ বটের ন্যায়

মানব বসতির বহু সহস্র কোটি বৎছর আগে পৃথিবীর বীজ বপন করা হয়েছিলো মহাবিশ্বে, এরপর পৃথিবীর চারা গজালো..নতুন পত্র পল্লবে সবুজে ভরে উঠলো পৃথিবী 

লাল-নীল-হলদু-বেগুনী..আরো কতো রঙের ফুল ফলে ভরে গেলো ধরনী! 

মানুষ আর প্রাণের অস্তিত্ব এলো

তারাও পৃথিবীর সাথে সাথে- কচি থেকে কিশোর যুবা পৌড় বৃদ্ধ হলো.. 

পৃথিবীও প্রাণ হারাবে, হারাতে বসেছে

প্রাণহীন মানুষের হেমলক পানে

এখন মানব জাতির অন্তিম ক্ষণ

নতুন পৃথিবী ও নতুন প্রাণের হাতছানি 

নতুন শিশুর মতো 

নতুন প্রেম-প্রণয়ের মতো

নতুন বৎছরের মতো

নববধূ-বরের মতো

নতুন বই সিনেমা নাটকের মতো…

সময় উল্টে যাচ্ছে, সামনে ভিড়তে ভিড়তে সময়ের শেষ বিন্দুতে মানব সভ্যতা-

জীবনকে মৃতপ্রায় করে তুলছে

আমাদের রুষ্টতা

এতো উঁচু শিখরে উঠে গেছি আমরা

এখান থেকে সবুজ আর সুন্দরে নেমে যাওয়ার সব পথ রুদ্ধ 

সামনে শুধু শ্মশান, লাশ আর লাশ!

এই যে ঈদ পূজার দিনে

সব আত্মার বন্ধন ভুলে 

একাকী সেলফোনে গোপন শয়ন কক্ষে ভঙ্গুর সাদাকালো আমি!

বন্য-প্রস্তর যুগই ছিলো ভালো

যদিও তখন ছিলো না এতো আলো

তবু আশা বুকে বাঁধি

সব জরা ঝরে যাক

ধূসর ঈদ মুবারক!!

২২-০৪-২৩

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar