জি-৭ সম্মেলন উপলক্ষে জাপানে অবস্থানকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোটের নেতাদের এ কথা জানিয়েছেন। তিনি ইউক্রেনকে অত্যাধুনিক ফাইটার জেট দিয়ে সহযোগিতা করবেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-১৬ বিমানও রয়েছে। বিবিসি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা শুক্রবার জানান, এসব যুদ্ধবিমান চালানোর জন্য পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, নেদারল্যান্ড, বেলজিয়াম ও ডেনমার্ক।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করে বলেছেন, এই সহায়তার মধ্যদিয়ে আকাশপথে আমাদের শক্তি সংহত হবে। আমাদের সময় ডটকম