1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেসবুকে স্টাটাস দিয়ে সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করার ঘোষনা মায়ের ।। উদ্ধার করল পুলিশ - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

ফেসবুকে স্টাটাস দিয়ে সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করার ঘোষনা মায়ের ।। উদ্ধার করল পুলিশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৫৩ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রেমর ফাঁদে প্রতারিত হয়ে মানসিক দুশ্চিন্তা থেকে একমাত্র মেয়েকে হত্যা করে নিজেকে শেষ করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেন এক নারী। এরপর ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করলো কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

শনিবার ওই নারীকে উদ্ধার করে পুলিশ। ওই নারীর বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকায়।

পুলিশ জানায়, তার আত্মহত্যার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখার পর। তাৎক্ষণিক ভাবে শহরের হাসপাতাল পাড়ার বাড়ি থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগে ওই নারীর দুই জায়গায় বিয়ে হয়ে সংসার হয়নি। তার এক সন্তান রয়েছে। দেড় বছর প্রেম করে সম্প্রতি নীলারাম এলাকার সাজ্জাদুর রহমান সাজু নামে একজনকে বিয়ে করে। বিষয়ে পর জানতে পারে তার পূর্বের স্ত্রী আছে। প্রতারণার বিষয়টি জানাজানি হলে বর্তমান স্বামী ( সাজু) যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে দুঃশ্চিন্তা থেকে এই পোস্ট করেছেন তিনি এবং আত্মহত্যার ঘোষণা দেন।

জাকিয়া ফেরদৌসী নামের ফেসবুক আইডে যা লেখা ছিল তা হুবহু তুলে ধরা হলো। “আমার মৃত্যুর জন্য এই ছেলে দায়ি৷ আমি আমার মেয়েকে আগে হত্যা করবো তারপরে নিজে বিষ খেয়ে মরবো। এই ছেলে আমার কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিয়ে করছে, সংসার করতে চায় না। এই ছেলের নাম সাজু, সাজ্জাদুর রহমান। এখন সে পলাতক। আমার সোনাদানা, এমনকি আমার মায়ের সোনা দানা পর্যন্ত আত্তস্বাদ করছে। আজকেই আত্নহত্যাও করবো”।

এর পর আবার ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দিয়ে আত্মহননের ঘোষণা দেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, ওই নারীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাকে কাউন্সিলিং করা হচ্ছে। মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসে খবর দেয়া হয়েছে। তারা আসলে তাকে তাদের মাধ্যমে পরিবারে পাঠানো হবে। আর অভিযুক্ত ঐ যুবককে খুঁজছে পুলিশ। এখনো পাওয়া যায়নি। পেলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আর তা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar