1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ভিক্ষুকদের মাঝে উপকরণ সহায়তা বিতরণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাঘারপাড়ায় ভিক্ষুকদের মাঝে উপকরণ সহায়তা বিতরণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৩১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। ভিক্ষাবৃত্তি স্বীকৃত কোন পেশা নয়। ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি।বর্তমান সময়ে কিছু মানুষের কর্ম বিমুখতার কারণেই ভিক্ষাবৃত্তির ব্যাপক প্রসার ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার(৩১ মে) যশোরের বাঘারপাড়ায় ভিক্ষুকদের মাঝে উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য উঠে আসে। এসময় আর ভিক্ষা করবেন না বলে ওয়াদা করেন উপস্থিত প্রায় একশ’ ভিক্ষুক। দেশে দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষ্যে সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।

এদিন বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ জাকির হাসান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান
বাচ্চু। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ কুমার বালা, সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ, কৃষি কর্মকর্তা রুহুল আমিন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আসাদুজ্জামান চিশতী, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার ৭৬ জন ভিক্ষুককে একটি করে ছাগল, ৮ জন ভিক্ষুককে ভ্যানগাড়ি ও ব্যবসা করার জন্য একজন ভিক্ষুককে চাল, ডাল, চিনি,আটা,সাবান মসলাসহ প্রায় ২০ প্রকার মুদি মালামাল তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar