1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ধর্মের মর্ম - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

ধর্মের মর্ম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৬১ জন খবরটি পড়েছেন
বিলাল হোসেন মাহিনি

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ধর্ম’র মর্মকথা বিশ্বাস আর আশ্বাস

ধর্ম মানে না যুক্তি

আবার ধর্মেই মেলে মুক্তি

ধর্মে-

পায়ের মাপে জুতো হয় না

জুতোর মাপে পা কাটতে হয়,

লোকে বলে- বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর

বিশ্বাসীরা জানে শুধু বিশ্বাসেতে জয়

সমাজ বিজ্ঞান প্রযুক্তি নবসৃষ্টি আবিষ্কার

মুক্তচিন্তা দর্শন সবকিছুই ধর্মের চোখে অসার ভ্যালুলেস

এখানে বিশ্বাসটাই মূল,

যতোই মারো গালি-

ধর্মের ছিড়বে না এক চুল!

গো গোস্ত নিষিদ্ধ কেনো

গো মুত্র পবিত্র কেনো

দেবী দুর্গা বা মা কালীর দেহ ও লজ্জাস্থান অনাবৃত কেনো

তেত্রিশ কোটি দেবতা কেনো

মাটির প্রতিমাকে পূজো কেনো?

এর কোনো কেনো’র জবাব দিতে বাধ্য নয় ধর্ম

এটাই ধর্মের মর্ম

অধিকন্তু, এগুলো অবিশ্বাসকারী আর ধর্মী থাকে না,

হয়ে যায় নিধর্মী বা ধর্মদ্রোহী!

একইভাবে আল্লাহ কোথায়,

দেখতে কেমন

সুদ শুকর বাদ্য কেনো হারাম

স্বর্গ নরক কোথায় কেমন

নবীর তেরো বিয়ে কেনো

জ্বীন জগৎ দেখতে কেমন

এমন হাজার কেনো’র কোনো উত্তর খুঁজতে গেলে,

তার ঈমান যাবে চলে!

বিশ্বাসটা অনেক দামী ঈমানদারের কাছে

তুমি যতোই দাও না আড়ি সামনে কিবা পিছে।

ধর্ম নিয়ে বিতর্ক নয়

ধর্ম থাকুক প্রাণে

নিধর্মী আর ধর্মী যা হই

এসো- হাতটা বাড়াই ত্রাণে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar