1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ধান খেতে বিবস্ত্র স্ত্রী আর ঘরে স্বামীর গলাকাটা দেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

ধান খেতে বিবস্ত্র স্ত্রী আর ঘরে স্বামীর গলাকাটা দেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৭১ জন খবরটি পড়েছেন

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পল্লীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিবস্ত্র স্ত্রীকে ধান ক্ষেত থেকে এবং  বসতঘর থেকে স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরি বটতলা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত শাজাহান (৫৫) ওই একই এলাকার মৃত-ইয়ার উদ্দিনের ছেলে। শাজাহানের সংসারে ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে আপন ভাইদের সঙ্গে অনেক দিন ধরে বিরোধ চলছিল শাজাহানের এবং ওই সম্পত্তি নিয়ে (মৃত্যুর দিন) শনিবার স্থানীয় শালীস মিমাংসা হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফিরে খাওয়াদাওয়া শেষে নিজের বসতঘরে ঘুমিয়ে পড়েন শাজাহান ও তার স্ত্রী। পাশের ঘরে ঘুমিয়ে থাকা নিহতের ১০ বছরের মেয়ে সকাল সাড়ে ৫ টার দিকে তার বাবাকে ডাকতে যায়। কোন সাড়াশব্দ নিহত শাজাহান (৫৫) ওই একই এলাকার মৃত-ইয়ার উদ্দিনের ছেলে। শাজাহানের সংসারে ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে আপন ভাইদের সঙ্গে অনেক দিন ধরে বিরোধ চলছিল শাজাহানের এবং ওই সম্পত্তি নিয়ে (মৃত্যুর দিন) শনিবার স্থানীয় শালীস মিমাংসা হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফিরে খাওয়াদাওয়া শেষে নিজের বসতঘরে ঘুমিয়ে পড়েন শাজাহান ও তার স্ত্রী। পাশের ঘরে ঘুমিয়ে থাকা নিহতের ১০ বছরের মেয়ে সকাল সাড়ে ৫ টার দিকে তার বাবাকে ডাকতে যায়। কোন সাড়াশব্দ না পেয়ে, কাছে গিয়ে দেখে তার বাবাকে গলাকেটে হত্যা করেছে। পরে তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। অপর দিকে নিহত শাজাহানের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় পাশের একটি ধান ক্ষেতে পাওয়া যায়। তাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মেয়েদের দাবি চাচাদের সাথে জমি নিয়ে বিরোধের জেরে তারা হয়তো বাবাকে গলাকেটে হত্যা করেছে। এর আগে তাদের বাবাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন তার চাচারা বলেও অভিযোগ করেন তারা।

এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ বাংলা ইনসাইডারকে জানান, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar