1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

শ্যামনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৫৯ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় শ্যামনগর থানা পুলিশ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম পোড়াকাটলা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম শহীদুল ইসলাম আবীর ওরফে আবিয়ার রহমান (৫০)। তিনি শ্যামনগর উপজেলার পশ্চিম পোড়াকাটলা গ্রামের শফিকুল ইসলাম সরদারের ছেলে ও বুড়িগোয়ালিনি ইউপি সদস্য।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের একটি গ্রামের দিনমজুর জানান, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামে তার বিবাহিত মেয়ে ও জামাতার সঙ্গে পাঁচ বছর আগে তালাক হয়ে যায়। তালাকের পর মেয়ে ভারতে কাজ করতে যেয়ে সেখানে বিয়ে করে। জামাতাও অন্যত্র বিয়ে করে। সেকারণে অসহায় নাতনিকে তিনি মুন্সিগঞ্জের একটি বিদ্যালয়ে ভর্তি করে দেন। বর্তমানে সে অষ্টম শ্রেণীর ছাত্রী।

তাদের বাড়িতে যাতায়াতের সুযোগে ইউপি সদস্য শহীদুল ইসলাম তার নাতনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ২৮ ডিসেম্বর রাত ৯টার দিকে তার টিনের ছাউনি বাড়িতে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে দাতিনাখালি গ্রামের শহীদুল্লাহ গাজীর ছেলে হাসানুল ইসলাম ওরফে সামছুদ্দিন। ধর্ষণেল ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শহীদুল ইসলাম তার নাতনিকে প্রায়ই ধর্ষণ করতো। একপর্যায়ে নগ্ন ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাসানুল ইসলাম তার নাতনীকে ঘেরের বাসায় নিয়ে ধর্ষণ করে।এতে মেয়েটি অন্তঃস্বত্বা হয়ে পড়ায় শহীদুল তার সহযোগী দাতিনাখালি গ্রামের ফিরোজ সরদারের ছেলে আবু নাঈমকে নিয়ে শ্যামনগর সদরের একটি বেসরকারি ক্লিনিকে গর্ভপাত ঘটায়। বিষয়টি তিনি (নানী) জানতে পেরে গত পহেলা জুন ইউপি সদস্য শহীদুল ইসলাম তাদের বাড়িতে এলে নাতনীকে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের আশ্বাস দিয়ে দিনের পর দিন টালবাহানা করায় সোমবার তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ধর্ষিতা স্কুল ছাত্রীর নানী বাদি হয়ে সোমবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ও পর্ণগ্রাফি আইনে একটি মামলা (৩৩নং) দায়ের করেছেন। মামলায় ইউপি সদস্য শহীদুল ইসলাম, হাসানুল ও আবু নাঈমকে আসামী করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ইউপি সদস্য শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শহীদুল ইসলামের কাছ থেকে নগ্ন ভিডিওসহ তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা শেষে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বণ্যা খাতুনের কাছে মেয়েটি ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। মেয়েটিকে তার নানীর জিম্মায় দিয়েছেন বিচারক।

এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত ইউপি সদস্য সাতক্ষীরা আদালতের বারান্দায় সাংবাদিকদের জানান, তার প্রতিপক্ষরা তাকে ফাঁসিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar