বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার(৩জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার হরিশপুর গ্রামের খেয়াঘাট থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি দেশিয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার খানপুর (মধ্যপাড়া) গ্রামের সাবেক ইউপি সদস্য শাহিনুর বিশ্বাসের ছেলে ইয়াসির আরাফাত (১৯) ওরফে ঋত্তিক, একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে জিসান মোল্যা (১৯) ও পাঠান পাইকপাড়া গ্রামের মহব্বত খানের ছেলে মাহিম খান মিরাজ (১৮)।
শালিখা থানার ওসি মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে ।