1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটার নওয়াপাড়ায় বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

দেবহাটার নওয়াপাড়ায় বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৫২ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি । দেবহাটা নওয়াপাড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্য্যক্রম গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ “বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” এই প্রতিপাদ্যে তথ্য দিন, সেবা নিন এই শ্লোগানকে সামনে রেখে নওয়াপাড়া এলাকায় বিট পুলিশিং কার্য্যক্রম গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দেবহাটা থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তারের সভাপতিত্বে মানব পাচার, চোরাচালান, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম।

সোমবার (১৭ জুলাই), ২৩ ইং বিকাল ৫ টায় থানা পুলিশের আয়োজনে উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিষদের গণ্যমাণ্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আহম্মেদ ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী।

দেবহাটা থানার এসআই অরুবা সুলতানার সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বকুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, যুবনেতা আলিম হোসেন পলাশ প্রমুখ। এসময় বক্তারা সাধারন মানুষের জানমাল রক্ষা ও সকল প্রকারের সন্ত্রাস ও নাশকতা দূর করতে পুলিশিং কমিটির সাথে সাথে সাধারন মানুষকে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar