1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় আটক ৬ জেলে : জরিমানায় মুক্ত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

মোংলায় আটক ৬ জেলে : জরিমানায় মুক্ত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৯৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

৩শ কেজি কাকড়া জব্দ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

মোংলা থানা পুলিশের অভিযানে অবৈধভাবে সুন্দরবন হতে নিষিদ্ধ সময়ে কাকড়া আহরণ করার অভিযোগে ৬ জেলেকে আটক করার পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করে মুক্ত করা হয়।

শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় মোংলার মেরিন ড্রাইভ রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত জেলেদের জরিমানা করেন।

আটককৃত জেলেরা হলো- সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের মো: কিবরিয়া শেখের ছেলে মোঃ আইয়ুব আলী শেখ (২০), একই গ্রামের ফিরোজ গাজীর ছেলে মো: নাইম গাজী (২২), মো: সালাম শেখের ছেলে তরিকুল শেখ (৪০), সিকিরডাঙ্গা এলাকার মৃত ইজাহার গাজীর ছেলে মো: ওসমান গাজী (২৩), পেড়িখালি এলাকার মৃত ইউসুফ আলী গাজীর ছেলে মো: রব্বানী গাজী (৫৫) ও সিদার বুনিয়া এলাকার আজিজ গাইনের ছেলে জাহিদুল গাইন (১৯)।

এর আগে আজ শনিবার ভোর রাতে লাউডোব পারাপার ঘাট এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে মোংলা থানা পুলিশ। সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) বলেন, চলমান প্রজনন মৌসুমে সুন্দরবনে নদী খালে কাকড়া আহরণ কঠোরভাবে নিষিদ্ধ আছে। কিন্তু কতিপয় ব্যক্তি বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনে কাকড়া আহরন করে আনার সময় তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩শ কেজি কাকড়া জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান জানান, প্রতি বছরে জুন-আগষ্ট এই তিন মাস কাকড়া ধরা নিষিদ্ধ। কিন্তু তারা এই নিষিদ্ধ সময়ে তারা মা কাকড়া ধরায় পরিবেশের ক্ষতি হয়েছে। যার কারণে পুলিশ তাদের হাতেনাতে ধরেছে। আটকের পর ঘটনা প্রমানিত হওয়ায় ৬ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রানী সংরক্ষন আইনে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আহরিত কাকড়া সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে ছেড়ে দেয়া হয়।

এসময় সুন্দরবনে অবৈধভাবে কাকড়া আহরণ না করার জন্য সকলকে আহবান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar