1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দ্বিতীয় স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

দ্বিতীয় স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৫৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দ্বিতীয় স্ত্রীর ছুরিকাঘাতে লাভলু দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ এ ঘটনায় দায়ী স্ত্রী স্মৃতি দাসকে আটক করেছে। মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামের তপন দাসের ছেলে লাভলু দাস পৌরসভার সাজিয়াড়ার ঢালে সেলুনের দোকানে কর্মরত ছিলেন।

জানা গেছে, লাভলু দাস প্রথমে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার সাচিলাপুর গ্রামের লক্ষ্মী দাসকে বিয়ে করেন। সেখানে তার দুটি ছেলে-মেয়ে রয়েছে। কিছুদিন আগে প্রথম স্ত্রীর অগোচরে সে নিজের খালাতো বোন স্মৃতি দাসকে বিয়ে করে মাগুরা শহরের সাহাপাড়ার ভাড়া বাসায় বসবাস করছিলেন। কিন্তু এই বিয়েতে পারিবারের সম্মতি না থাকায় উভয়ের মধ্যে মনোমালিণ্যের সৃষ্টি হয়। প্রায়ই ঝগড়া বিবাদ লেগে ছিলো। পারিবারিক কলহের জেরে
রবিবার (২৩ জুলাই) ভোরে নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা উভয়ের উপর আক্রমন চালায়। এ সময় স্ত্রী স্মৃতি দাস ফলকাটা চাকু দিয়ে লাভলু দাসের বুকে আঘাত করলে সে গুরুতর আহত হন। এরপর প্রতিবেশিরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার জানান, তারা উভয়ের উপর হামলা চালিয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ঘটনার পর লাভলু দাস মারা গেলেও স্মৃতি দাসও কমবেশি আহত হয়েছে। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসারত স্মৃতি দাসকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar