1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অবৈধ অনুপ্রেবশ প্রতিরোধে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফে’র পতাকা বৈঠক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

অবৈধ অনুপ্রেবশ প্রতিরোধে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফে’র পতাকা বৈঠক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৭২ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে গরু, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করে সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিওপি এলাকার বাঁশঝানি সীমান্তের আন্র্Íজাতিক সীমানা পিলার ৯৭৬/১৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে বঁাশঝানি উচ্চ বিদ্যালয় মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১২৯ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি এবং ভারতের পক্ষে ১৪ সদস্যের নেতৃত্ব দেন ১২৯ বিএসএফ ব্যাটালিয়নের কমাডেন্ট শ্রী সঞ্জয় কুমার। উক্ত পতাকা বৈঠকের সময় উভয় দেশের স্টাফ অফিসার, কোম্পানী ও বিওপি কমান্ডার উপস্থিত ছিলেন। পতাকা বৈঠক আলোচনা পর্বে সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের বিষয়গুলোতে গুরুত্ব দেয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ এর জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং কোন সমস্যা সমাধানে তথ্য আদান প্রদান বিষয়ে ফলপ্রসু আলোচনা করা হয়।

এছাড়া দু’দেশের সীমান্তে কিছু উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয় এবং দু’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধানে একমত হয় বিজিবি-বিএসএফ।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম জানান, এ পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আমরা উভয় পক্ষ সম্মত হয়েছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar