বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গৌরব , ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ২৯ বছরে পদার্পণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাঘারপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত।
এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক রজিবুল ইসলাম, শেখ পলাশ, রাসেল আহমেদ প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।