1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৮ বছর ধরে ঘুমিয়ে আছেন সৌদি যুবরাজ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

১৮ বছর ধরে ঘুমিয়ে আছেন সৌদি যুবরাজ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৭৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

রূপকথায় আমরা অনেক ঘুমের গল্প পড়েছি। সোনার কাঠি রুপার কাঠির স্পর্শে ঘুম ভেঙে যাওয়া, কয়েকশ বছর ঘুমিয়ে কাটানোর কথাও আমরা জানি। আধুনিক এ সময়ে সেগুলো শুধু ‘গল্পই’ মনে হয়। বছরের পর বছর ঘুমিয়ে থাকা অবিশ্বাস্য বটে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এক বা দুই বছর নয়, টানা ১৮ বছর ঘুমিয়ে রয়েছেন সৌদি রাজপরিবারের এক যুবরাজ। অর্থাৎ ১৮ বছর ধরে তিনি কোমায় আছেন। আর কোমায় থাকা মানে এক প্রকার ঘুমিয়ে থাকা। এ কারণে তাকে ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত যুবরাজ’বলে অভিহিত করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সম্প্রতি প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল নামে ওই যুবরাজের একটি ছবি প্রকাশ করে দোয়া চেয়েছেন যুবরাজের ফুফু রাজকুমারী রিমা বিনতে তালাল। রাজকুমারী তার ভাগ্নে প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালালের একটি ভিডিও শেয়ার করে তার আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, আল্লাহ তাকে সুস্থ করে দিক। ছবিতে তার বাবা খালেদ বিন তালালকেও দেখা গেছে। বাবা খালেদ বিন তালালও সন্তানের জন্য দোয়া চেয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন: ‘হে আল্লাহ তাকে সুস্থ করুন, তাকে রক্ষা করুন।’

যুবরাজ আল-ওয়ালিদ মূলত ২০০৫ সাল থেকে কোমায় রয়েছেন। সামরিক কলেজে পড়ার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। এতে মাথায় আঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

‘দ্যা নিউ আরব’র খবর অনুযায়ী, দীর্ঘ ১৮ বছর কেটে গেলেও খালেদ বিন তালাল ছেলের লাইফ সাপোর্ট খুলতে দেননি। তিনি এখনও আশা করেন, তার ছেলে একদিন জেগে উঠবে। সুস্থ হয়ে বাড়ি ফিরবে সে। তিনি বলেন, ডাক্তার আমাকে বারবার বলেছে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার বিষয়ে। আমি উত্তরে জানিয়েছি, দুর্ঘটনায় তার মৃত্যু যদি আল্লাহর ইচ্ছায় হয়, তবে আমার ছেলে তার কবরে থাকবে।

স্লিপিং প্রিন্স সৌদি ব্যবসায়ী টাইকুন প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল আল সৌদের ভাই। কোমায় থাকলেও যুবরাজ আল-ওয়ালিদ মাঝেমধ্যেই সাড়া দেন বলে দাবি করেছেন আত্মীয়-স্বজনেরা। সর্বশেষ ২০২০ সালের অক্টোবরে আশাব্যঞ্জক পরিস্থিতিও তৈরি হয়েছিল। একটি ভিডিওতে দেখা যায়, যুবরাজ তালাল নিজের হাত সরিয়ে নিচ্ছেন। এ সময় তার বিছানার পাশে স্বজনরা কথা বলছিলেন। এর আগে ২০১৫ সালেও এ রকম হাত নাড়ানোর দৃশ্য দেখা যায়। সূত্র: আনন্দবাজার / আমাদের সময়ডট কম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar