1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আফগানিস্তানে বাদ্যযন্ত্র পোড়াল তালেবান - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

আফগানিস্তানে বাদ্যযন্ত্র পোড়াল তালেবান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৯৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

রোববার নৈতিকতা প্রচার ও অনৈতিকতা প্রতিরোধ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের হেরাত প্রদেশে জব্দ করা বাদ্যযন্ত্র আগুনে পুড়িয়েছে তালেবান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মন্ত্রণালয়ের হেরাত বিভাগের প্রধান আজিজ আল-রহমান আল-মুহাজির বলেছেন, ‘সংগীতের প্রচার করা নৈতিক দুর্নীতির কারণ এবং বাদ্যযন্ত্র বাজানো যুব সমাজকে বিপথগামী করবে।’

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান আফগানিস্তানে শরিয়াহ আইন বাস্তবায়নে কাজ করছে। দেশটিতে জনসমক্ষে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে।

শনিবারের আগুনে শত শত ডলার মূল্যের যেসব বাদ্যযন্ত্র পোড়ানো হয়েছে তার বেশিরভাগই শহরের বিয়ের হল থেকে সংগ্রহ করা হয়েছিল। এগুলোর মধ্যে একটি গিটার, দুটি অন্যান্য তারযুক্ত যন্ত্র, একটি হারমোনিয়াম এবং একটি তবলাসহ স্পিকার ছিল।

গত সপ্তাহে দেশজুড়ে হাজার হাজার বিউটি পার্লার বন্ধ করে দিয়েছে তালেবান। কর্তৃপক্ষের ভাষ্য, কিছু মেকআপ ব্যয়বহুল বা অনৈসলামিক মনে হওয়ায় তারা এই ব্যবস্থা নিয়েছে। আমাদের সময় ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar