1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২১ দিনের কন্যাকে ৪ লক্ষ টাকায় বিক্রি ! - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

২১ দিনের কন্যাকে ৪ লক্ষ টাকায় বিক্রি !

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২০২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

এক মায়ের বিরুদ্ধে নিজের ২১ দিনের কন্যা সন্তানকে অন্য মহিলার কাছে ৪ লক্ষ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় অভিযুক্ত মা-সহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (১ আগস্ট) তাদের গ্রেপ্তার করে পুলিশ জানায়, অভিযুক্ত ওই মা টাকার লোভে এক নিঃসন্তান গৃহবধূর কাছে কন্যা সন্তানকে বিক্রি করে দেন । পুলিশ তদন্তে নেমে ওই গৃহবধূকেও গ্রেপ্তার করেছে ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এর প্রতিবেদনে বলা হয়, কলকাতার আনন্দপুরের নোনাডাঙ্গার রেল কলোনির বাসিন্দা অভিযুক্ত মা রূপালী মন্ডল।

আনন্দপুরের স্থানীয়দের দাবি, অভিযুক্ত মহিলা তিন জন শিশুকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। তিন জনকেই সন্তান হিসাবে পরিচয় দিতেন তিনি। কিন্তু কয়েক দিন ধরেই তার ২১ দিনের কন্যা সন্তানকে দেখতে পাওয়া যাচ্ছিল না বলে স্থানীয়দের দাবি। পরে সন্দেহ বাড়লে স্থানীয়দের কয়েক জন পুলিশে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় জড়িত আরও পাঁচ জনকে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই শিশুটিকেও বেহালা থেকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শিশুটিকে আইভিএফ পদ্ধতিতে জন্ম দিয়েছিলেন রূপালী মন্ডল। কিন্তু কেন তিনি কোলের সন্তানকে বিক্রি করেন, তা নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে তদন্তকারীদের মনে। এই ঘটনায় কোনও চক্র কাজ করছে কি না, তা-ও খুঁজে বার করতে তৎপর হয়েছেন তদন্তকারী দল।

জানা যায়, কন্যা সন্তান কিনে নেয়া কল্যাণী গুহ একজন নিঃসন্তান মহিলা। ১৫ বছর আগে তার বিয়ে হয়েছে। বেহালায় অবস্থিত তার বাসা থেকেই শিশু সন্তানটিকে উদ্ধার করা হয়। তাকে চাইল্ড কেয়ার ইউনিটে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র-চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar