1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতের বিষ্ণুপুরে ৩ থানায় সশস্ত্র আক্রমণ,নিহত ১ পুলিশ, অস্ত্র ছিনতাই - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ভারতের বিষ্ণুপুরে ৩ থানায় সশস্ত্র আক্রমণ,নিহত ১ পুলিশ, অস্ত্র ছিনতাই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২০১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগ্হীত

গোলযোগ শুরুর তিন মাস পরও ভারতের মণিপুরে শান্তি ফেরেনি। বৃহস্পতিবার থেকে হামলার ঘটনা আরও বেড়ে গিয়েছে। ইম্ফলের অদূরে বিষ্ণুপুর জেলায় বৃহস্পতিবার দিনরাত নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় নারীদের সংঘর্ষ হয়। ওই জেলাতেই গভীর রাতে তিনটি থানা আক্রমণ করে সশস্ত্র লোকজন। পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ চলে গোটা রাত। হামলাকারীরা এক পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করে। অতিরিক্ত বাহিনী আসার আগেই বিপুল পরিমাণ অস্ত্র ছিনতাই করে গা ঢাকা দেয় তারা। দি ওয়াল

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবারই মণিপুরের গোলযোগের সময় তিন মাস পেরিয়েছে। লক্ষণীয় বৃহস্পতি ও শুক্রবার মাঝ রাতের গোলমাল হয়েছে মূলত নিরাপত্তা বাহিনীর সঙ্গে। রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুরের দূরত্ব ২০ কিলোমিটার। রাজধানী লাগোয়া ওই জেলায় মেইতেই সম্প্রদায়ের লোকেরা সংখ্যাগরিষ্ঠ। হিংসার ঘটনায় সেখানে প্রায় চল্লিশজন কুকি সম্প্রদায়ের মানুষ নিহত হন। তাদের দেহ সরকারি মর্গে রাখা আছে। মেইতেইদের বাধায় গণকবর দেওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার নতুন করে সেই চেষ্টা হলে মেইতেই সম্প্রদায়ের লোকেরা আসাম রাইফেলসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কবরস্থানের দিকে যাওয়ার চেষ্টা করলে তুমুল সংঘর্ষ হয়। আসাম রাইফেল্সের জওয়ানেরা লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে শূন্যে গুলি ছোঁড়ে। কিন্তু অশান্তির মুখে ফের গণকবর দেওয়ার কর্মসূচি বাতিল করতে হয়।

বিষ্ণপুরের পাশের জেলাই হল কুকি অধ্যুষিত চূড়াইচাঁদপুর। দুই জেলার মধ্যবর্তী এলাকায় বিপুল সংখ্যায় সেনা ও আধা সেনা মোতায়েন আছে। দু পক্ষই বেষ্টনী ভেঙে অপর পক্ষের উপর হামলা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার রাতের হামলার পিছনে অস্ত্র ছিনতাই-ই উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে। এর আগে মণিপুর পুলিশ ও আসাম রাইফেল্সের অস্ত্রাগার লুঠ হয়েছে। তিন হাজারের বেশি আগ্নেয়াস্ত্র লুঠ করা হয়। পুলিশ-সেনা-আধাসেনার যৌথবাহিনী অভিযান চালিয়ে কিছু এলাকাকে অস্ত্রমুক্ত করেছে। মনে করা হচ্ছে, দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্যই থানা আক্রমণ করে অস্ত্র লুঠ করার চেষ্টা শুরু হয়েছে। কারণ গোলমাল শুরুর পর সীমান্তে নজরদারি বাড়ানোয় অস্ত্র পাচারে লাগাম পরানো গিয়েছে।

ভারতের সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে সশস্ত্র আক্রমণকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে কাউতরুক, হারাওথেল এবং সেনজাম চিরাং এলাকায় গুলি বিনিময় হয়েছে। গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী নিহত এবং নিরাপত্তাকর্মীসহ দুইজন আহত হয়েছেন। আহতদের একজন গ্রাম সেবক।

হামলাকারীরা নিকটবর্তী পাহাড়ি এলাকা কাউতরুক এবং সেনজাম চিরাং এলাকা থেকে আসে। শ-পাঁচেক মানুষ বিষ্ণুপুর ও চুড়াইচাঁদপুর জেলার মধ্যবর্তী ফুগাকচাও ইখাইতে মাঝরাতে জড়ো হয়। নিরাপত্তা বাহিনী জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে সেই জনতাই তিনটি থানায় গিয়ে হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই করে।আমাদের সময় ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar