1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকা সহ ২০০ কেজি চিংড়ি জব্দ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকা সহ ২০০ কেজি চিংড়ি জব্দ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩১৪ জন খবরটি পড়েছেন
ছবি- বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সরকারী নির্দেশনা মোতাবেক জুন, জুলাই ও আগস্ট মাসে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকার সত্বেও অবৈধ ভাবে সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে প্রবেশ করে নদীতে বিষ দিয়ে শিকার কৃত ২০০ কেজি চিংড়ি মাছ সহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগের সদস্যরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (৮ আগস্ট) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এসব চিংড়ি মাছসহ নৌকাটি জব্দ করা হয়।

কোবাদক স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন বলেন, আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ঐ নৌকা থেকে ৩ বোতল কীটনাশক ও নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar