1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ পাঁচজন আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ পাঁচজন আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২০০ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ পাঁচজন জুয়ারীকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আটক পাঁচজনকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেফতারকৃতরা হলেন, নাগেশ্বরী থানার ধনী গাগলা বাইগচাটারী গ্রামের মৃত ফুল মামুদের ছেলে হাসমত আলী (৫৬), ধনী গাগলা ছিলা খানার মৃত আব্দুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন (৪৮), একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৩) এবং পার্শ্ববর্তি ফুলবাড়ী থানার পূর্ব অনন্তপুর বেড়াকুটি গ্রামের মৃত আনছার আলীর ছেলে ও কাশিপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম (৪৪),অনন্তপুর হাজীটারী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা গ্রামের মৃত ফুল মামুদ ছেলে হাসমত আলী (৫৬) এর বাড়ির আঙ্গিনায় জুয়ার আসর হতে ওই পাঁচ জুয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয় ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, আটক পাঁচজনকে জুয়া আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar