1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ঘেরের সবজি বাগানের সাথে শত্রুতা,২লাখ টাকার ক্ষয়ক্ষতি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

অভয়নগরে ঘেরের সবজি বাগানের সাথে শত্রুতা,২লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৬২ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলায় ঘেরের পাড়ের সবজি বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার কোদলা গ্রামে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তির দাবি, পূর্ব-পরিকল্পিতভাবে তার সাথে শত্রুতাবশত ঘেরের পাড়ে থাকা বিভিন্ন ধরনের সবজির গাছ কেটে ক্ষতি করতে পারে। এ ঘটনায় তার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। বিষয়টি সম্পর্কে মঙ্গলবার রাতে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কোদলা গ্রাম। ওই গ্রামের হতদরিদ্র কৃষক তপন কুমার বসু। তার কোদলা মৌজায় সাড়ে তিন বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। ঘেরের পাড়ে বাণিজ্যিকভাবে ঝাল, শসা, লাউ, কুমড়া, পেপে, করলাসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করেছিলেন। এই ঘেরের পাড়ে জমিতে থাকা সব ধরনের সবজির গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

কৃষক তপন কুমার বসু বলেন, ‘গত রোববার সকালে ঘেরে গিয়ে দেখি, ঘেরের পাড়ে থাকা সকল সবজির গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। প্রতিটি সবজি গাছে ফল আসা শুরু করেছিল। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।’ ক্ষতিগ্রস্ত এই কৃষক বলেন, আমি সাড়ে তিন বিঘা ঘেরের পাড়ের জমিতে বাণিজ্যিকভাবে ঝাল, শসা, লাউ, কুমড়া, পেপে, করলাসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করেছিলাম। দুর্বৃত্তরা আমার ক্ষেতের সব ফলন্ত গাছ কেটে ফেলেছে।

তিনি বলেন, ‘মনুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? ক্ষেতের গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো? এতে আমার কত বড় ক্ষতি হয়েছে বলে বোঝাতে পারব না। আমার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ‘ কোদলা গ্রামের তপন কুমার বসুর ঘেরের পাড়ের বিভিন্ন ধরনের সবজির গাছ কে বা কারা কেটেছে তার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar