1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২৪ কোটি ৭০ লাখ বছর আগের উভয়চর প্রাণী শনাক্ত - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

২৪ কোটি ৭০ লাখ বছর আগের উভয়চর প্রাণী শনাক্ত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৩১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগ্হীত

বিজ্ঞানীরা ২৪ কোটি ৭০ লাখ বছর আগের গিরগিটির মত দেখতে একটি উভয়চর প্রাণী শনাক্ত করতে পেরেছেন। যেগুলো একসময় অস্ট্রেলিয়া জুড়ে বিচরণ করত। খবর বিবিসির

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে এই প্রাণীটির ১০টির কম জীবাশ্ম এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই আবিষ্কারের ফলে হয়ত ‘অস্ট্রেলিয়ায় উভয়চর প্রাণীর বিবর্তনের ইতিহাস পুনরায় লিখতে হবে’।
প্রায় তিন দশক আগে উমিনার বাসিন্দা মিহাইল মিহাইলদিসের বাগানের দেয়াল ভেঙে গেলে সেটা ঠিক করতে গিয়ে অসাধারণ ওই জীবাশ্মটি খুঁজে পাওয়া যায়। তিনি সময় নষ্ট না করে সিডনিতে অস্ট্রেলিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষকে তার আবিষ্কার সম্পর্কে জানান এবং ১৯৯৭ সালে জীবাশ্মটি মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

মিউজিয়ামের জলবায়ু-নিয়ন্ত্রিত একটি কক্ষে ওই জীবাশ্মটি প্রদর্শনীর জন্য রাখা হয়। জীবাশ্মবিদ লাখলান হার্ট শেষ পর্যন্ত ওই জীবাশ্ম ডিকোড করেন।
হার্ট বলেন, ‘আমি ডাইনোসরের প্রতি মোহগ্রস্ত ছিলাম…এবং ১৯৯৭ সালে ১২ বছরের আমি প্রথম মিউজিয়ামে ওই জীবাশ্মটি দেখি। তার ঠিক ২৫ বছর পর এটি আমার পিএইচডি-র অংশ হয়, যা অবিশ্বাস্য।’

হার্ট এবং তার দল ২৫ কোটি বছর আগে অস্ট্রেলিয়ার ট্রায়াসিক যুগের জীবন নিয়ে গবেষণা করছিল। হার্ট বলেন, ‘সৌভাগ্যক্রমে’ শনাক্ত করার জন্য তাদের ওই জীবাশ্মটিই দেওয়া হয়েছিল।সমকাল

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar