1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জনতার হাতে কুলাউড়ায় জঙ্গি সন্দেহে আরও ১৭ জন নারী ও পুরুষ আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

জনতার হাতে কুলাউড়ায় জঙ্গি সন্দেহে আরও ১৭ জন নারী ও পুরুষ আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৭৪ জন খবরটি পড়েছেন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জঙ্গি সন্দেহে আরও ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছেন স্থানীয় জনতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদের তত্ত্বাবধানে সাধারণ জনতা তাদের আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদ জাগো নিউজকে বলেন, ‘শনিবার (১২ আগস্ট) যেসব জঙ্গিদের আটক করা হয়েছিল তারা বলেছেন, তাদের সঙ্গে আরও অনেকে এ পাহাড়েই আত্মগোপনে আছেন। পরে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পুলিশকে বিষয়টি জানিয়ে তদন্ত করতে থাকি। সীমান্তবর্তী কর্মধা, ফুলতলা ও সাগরনাল এলাকায় মানুষ সেট করে রাখি। রোববার (১৩ আগস্ট) বিকেলের দিকে আমার ছেলের কাছে কয়েকজন নারী-পুরুষ ফুলতলা বর্ডার কোন দিকে জানতে চান। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে সে বাজারের দিকে রাস্তা দেখিয়ে দেয়। পরে সে আমাকে বিষয়টি জানায়।’

তিনি বলেন, ‘আজ সকালে তারা পাঁচটি সিএনজিতে করে অন্যত্র গমনের চেষ্টা করছিল। এসময় সাধারণ জনতা তাদের আটক করে আমার কাছে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।’

ইউপি চেয়ারম্যান বলেন, তারা বর্তমানে আমার হেফাজতে ইউনিয়ন পরিষদে আছেন। পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির সদস্যরা এলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। জাগো ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar