প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সরকারি ভাবে নিষদ্ধ সময়ে সুন্দরবনের সাপখালী খাল থেকে ১২টি নৌকা, ১ হাজার পিচ আটন সহ ৪জন কাঁকড়া শিকারীকে আটক করেছে সিপিজির সদস্য ও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তারা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
১৩ আগস্ট রোববার রাতে কোবাদক্ষ স্টেশনের সুন্দরবনের সাপখালী খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নৌকা, আটন সহ ৪জন কাঁকড়া শিকারী কে আটক করতে সক্ষম হয়েছে বলে জানান গাবুরা সিপিজির সদস্যরা।
আটককৃত শিকারীরা হলেন, কয়রা উপজেলার দোশালিয়া গ্রামের জেহের আলীর ছেলে ইমদাদুল(৪০), মৃত মোনাজাত মোল্লার ছেলে শাহিনুর(৪০), মৃত আবুল কাশেমের ছেলে সেফাতুল্লাহ(২৭), রহিম সরদারের ছেলে আবদুল্লাহ (২৭)।
জুন,জুলাই, আগস্ট এই তিন মাস সুন্দরবনে মাছ, কাঁকড়া সহ পর্যটক প্রবেশ সরকারি ভাবে নিষদ্ধ থাকলেও কিছু অসাধু বন বিভাগের সদস্যদের সহযোগিতায় মাছ কাঁকড়া আহরণ চলছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয়রা বলেন, বন বিভাগের কড়া পাহাড়ার মধ্যে ও কি করে অসাধু চক্র সুন্দরবনে প্রবেশ করে তাদের সহযোগিতা ছাড়া। আটক কৃতদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে বলে জানান কবাদক্ষ স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন।