1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে মাছ ধরতে গিয়ে এক বাংলাদেশি আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

ভারতে মাছ ধরতে গিয়ে এক বাংলাদেশি আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে মাছ ধরে বাংলাদেশে আসার সময় এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবির সদস্যরা।

শুক্রবার আটক বাংলাদেশির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক বাংলাদেশির নাম মিলন চন্দ্র রায় (২৬)। তিনি উপজেলার সীমান্তঘেষা উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে।

বিজিবি জানান ,বৃহস্পতিবার রাতে উত্তর কুটিচন্দ্রখানা সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সেওটি-২ এলাকার কাঁটাতারের বেড়ার বাইরে একটি ডোবায় মাছ ধরতে যান ওই বাংলাদেশি। পরে মাছ ধরা শেষে গভীর রাতে বাংলাদেশ প্রবেশের সময় আন্তজার্তিক মেইন পিলার নং ৯৪০ এর সাব পিলার ২ এস’র নিকট থেকে গংগাহাট ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

গংগাহাট ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল মিয়া জানান, রাতের অন্ধকারে অবৈধভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে ফুলবাড়ী থানায় সোপর্দ করে তার অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar