1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে গলায় চাকু ধরে দিন দুপুরে ডাকাতি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

শ্যামনগরে গলায় চাকু ধরে দিন দুপুরে ডাকাতি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৭০ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে দিন দুপুরে ঘরের ভীতর ঢুকে গলায় চাকু ধরে ডাকাতির ঘটনা ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘটনা টি ঘটেছে ১৯ আগস্ট শনিবার বেলা ১১ টার সময় শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের সাবেক সোনালী ব্যাংক শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম আব্দুল আজিজের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে থাকা মোঃ ফয়জুল্যাহ এর ঘরে।

ফয়জুল্যাহ স্ত্রী সুমাইয়া খাতুন বলেন, আমি ঘরের ভীতরে বিশ্রাম করছিলাম এমন সময় হটাৎ করে বোরকা পরিহিত একজন ঘরের ভীতরে ঢুকেই চাকু বের করে আমার গলায় ধরে চিৎকার চেচামেচি করতে নিষেধ করে। তারপর আমার হাতে,পায়ে মুখে কাপড় বেঁধে বলে তোর ঘরে টাকা-পয়সা, স্বর্ণঅংলকার যা কিছু আছে বের কর, নইলে তোর গলা কেটে দেব। ফলে আমি ভয় পেয়ে তাকে বাস্কের চাবি দিলে টিনের বাক্সের মধ্যে রাখা নগদ ৪০ হাজার টাকা, সঞ্চয় ব্যাংক বইয়ের মধ্যে রাখা ৬ হাজার টাকা সহ ১লক্ষ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের ও রুপার অংলকার নিয়ে আমার মুখে চেতনা নাশক দ্রব্য প্রয়োগ করে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে দিয়ে দ্রুত চলে যায়।

তিনি আরও বলেন, বোরকা পরা থাকায় আমি তাকে চিনতে পারিনি। সুমাইয়া খাতুন এর স্বামী বলেন, এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আমার স্ত্রীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে এসেছি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্তা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar