1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে ১৫ মন কাঁকড়া সহ আটক ১২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

সুন্দরবনে ১৫ মন কাঁকড়া সহ আটক ১২

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২১৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি। নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ১৫ মন কাঁকড়া সহ ১২ জনকে আটক করেছে বন বিভাগ। ২২ আগষ্ট ভোরে শরণখোলা রেঞ্জের শ্যালাবাড়িয়া টহল ফাড়ি সংলগ্ন নীলবাড়িয়া খালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, সকাল ৮টার দিকে সুন্দরবেনের অভয়ারন্য এলাকার আমবাড়িয়া খালে অবৈধভাবে মাছ ধরার মাছ ধরার উদ্দেশ্যে অনুপ্রবেশের দায়ে ৪টি ট্রলার সহ ১৪ জেলে আটক করে বনবিভাগ। পরে, তাদেরকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

বনবিভাগ সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করে কাঁকড়া শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যালাবাড়িয়া টহল বাড়ি সংলগ্ন নীলবাড়িয়া খালে অভিযান চালিয়ে ২৪ টি ক্যারেটে থাকা ১৫ মন কাঁকড়া সহ চালনা থানার পানখালি গ্রামের আঃ গফফার শেখ (৩০), মোঃ জাফর সরদার (৩০), মোঃ নাজিম উদ্দিন (৩০), মোঃ রহমত গাজী (৩৫), মোঃ হারুন শেখ (৩২), মোঃ নাজমুল মোল্লা (২৮), মোঃ রিপন শেখ (২৮), মোঃ মাছুম মোল্লা (৩২), খোনা গ্রামের মোঃ লিটন ফকির (৩৫), মৌখালী গ্রামের মোঃ সোলাইমান সরদার (২৮), উৎপল মন্ডল (৩৮) ও হোগলাবুনিয়া গ্রামের মোঃ বায়েজিদ গাজী (২৯) কে আটক করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসান জানান, জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar