1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চৌগাছা সীমান্তে সাড়ে তের কোটি টাকার সোনার বার উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

চৌগাছা সীমান্তে সাড়ে তের কোটি টাকার সোনার বার উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড় আন্দুলিয়া সীমান্ত থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার বাসিন্দা আবদুস কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪০) ও যশোর সদর উপজেলার এনায়েতপুর উপজেলার মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন (৩২)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় যশোর ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে যশোর ব্যাটেলিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহলদল বড় আন্দুলিয়া গ্রামস্থ পাঁকা রাস্তার পাশে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর আনুমানিক ৬টার দিকে টহলদল দুইজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে মোটরসাইকেল যোগে চৌগাছা থেকে সীমান্তের দিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাদেরকে থামতে বলা হয়। চোরাচালানিরা না থেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলদল তাদেরকে ধাওয়া করে। কিছু দূর রাস্তার সামনে আরেকটি দল মোটরসাইকেলটিকে আটক করে। পরবর্তীতে বিজিবি টহলদল তাদের প্রাথমিকভাবে তল্লাশি করলে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় আনুমানিক ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৪৩টি স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, ২০২২ থেকে অদ্যাবধি সর্বমোট ১১১.২৩ কেজি স্বর্ণ আটক করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ন। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানান বিজিবি অধিনায়ক। মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar