1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়ায় পুকুরে ভাসমান নারীর মরদেহ উদ্ধার, আটক ১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

কুষ্টিয়ায় পুকুরে ভাসমান নারীর মরদেহ উদ্ধার, আটক ১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৮৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় রাজিয়া খাতুন সুমি (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজিয়া খাতুন সুমি ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামে এক যুবককে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহতের স্বামী রকিব আলী বলেন, ‘রাতে ঘরে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। এমন সময় সুমির মোবাইল ফোনে একটি কল আসে। সে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভাসতে দেখি। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এ ঘটনায় জড়িতদের বিচার চাই।’

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘সকালে মরদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামের এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar