1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাস তল্লাশিতে প্রশিক্ষিত কুকুর ‘রানি’র শনাক্তে এক কোটি টাকার হেরোইন জব্দ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

বাস তল্লাশিতে প্রশিক্ষিত কুকুর ‘রানি’র শনাক্তে এক কোটি টাকার হেরোইন জব্দ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৬৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

চট্টগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে তল্লাশিকালে প্রশিক্ষিত কুকুর ‘রানি’ হেরোইন শনাক্তের পর তা জব্দ করেছে বিজিবি। ঝিনাইদহ থেকে আসা বাসটিতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহার করে হেরোইন বাইরে পাচার হচ্ছে বলে জানান বিজিবি ও মাদকদ্রব্যের উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম হোরোইন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় এ অভিযান চালানোর কথা জানিয়েছে বিজিবি।

অভিযানে নেতৃত্ব দেয়া বিজিবির চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাওয়া শ্যামলী এন আর পরিবহনের একটি বাস বিএমএ গেটের সামনে থামিয়ে তল্লাশি করা হয়। ব্যাটালিয়নের প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে তল্লাশি করে বাসের ভেতরে মালামাল রাখার ক্যারিয়ারে একটি কালো ব্যাগ থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম আলম জানান, মূলত ঝিনাইদহের শৈলকূপা থেকে শ্যামলী পরিবহনের বাসটি আসছিল চট্টগ্রামের উদ্দেশে। গোপন সংবাদ থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অংশে বাসটিকে আটকায় বিজিবি। এ সময় তাদের সঙ্গে আমরাও উপস্থিত ছিলাম। একটি কালো ব্যাগে পাঁচ প্যাকেট হেরোইন পাওয়া যায়। এক কেজি হেরোইনের বাজারমূল্য এক কোটি টাকা বলে জানান তিনি।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, ঘটনাটি তারা তদন্ত করছেন।
এর আগে গত ৯ জুলাই একই এলাকায় এক কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছিল বিজিবি। এর মাসখানেক আগে ৬ জুন সীতাকুণ্ডের তেঁতুলতলা এলাকায় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি হেরোইন জব্দ করা হয়।সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar