বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
শনিবার যশোরের বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী বিশ্বাস।
প্রধান বক্তা ছিলেন যশোর-৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এদিন বিকেল সাড়ে ৫ টায় খলসী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোহাকুলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু মোতালেব তরফদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আবু বক্কার শিকদার, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন ও সাদ্দাম হোসেন টুলু, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী ও
আকবার আলী মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল মোর্শেদ, সাধারণ সম্পাদক ইউপি সদস্য শের আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, দোহাকুলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান, ইউপি সদস্য আব্দুল করিম, ইসলামী ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়।