রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রোববার (৩ সেপ্টেম্বর) এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য আছে। বেলা ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান বিএনপি মহাসচিব।
এরপরই মহানগর হাকিম আদালত-৪ এর বিচারক তোফাজ্বল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি। দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত। ২০১২ সালের ১৪ ডিসেম্বর পল্টন থানায় নাশকতার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।সময় নিউজ