1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি কারখানার ১১৩ চুল্লি ধ্বংস - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি কারখানার ১১৩ চুল্লি ধ্বংস

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া (যশোর)। যশোরের অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে ১১৩ টি কয়লা তৈরির অবৈধ চুল্লি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রাম ও সোনা তলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশের ক্ষতি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভৈরব নদের তীরবর্তী ধুলগ্রামে ও সোনা তলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১১৩ টি চুল্লি ধ্বংস করা হয়। তাছাড়া একটি মিনি ট্রাকে থাকা ১হাজার কেজি কয়লা সহ ট্রাকটি জব্দ করা হয়।

গ্রামবাসী জানান, কাঠ পোড়ানোর সময় কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। আমরা এর থেকে মুক্তি পেতে চাই। গ্রামবাসীদের অভিযোগে অভয়নগর উপজেলা প্রশাসন ইতোপূর্বে এই অবৈধ চল্লি গুলোতে অভিযান চালিয়ে জরিমানা করা সহ কারখানা ভেঙ্গে দিয়েছিল। কিন্তু এ সব কারখানার মালিকেরা ক্ষমতাধর হওয়ায় তারা বারবার ক্ষমতার জোরে নতুন করে অবারও কাঠ পোড়ানো চুল্লি গড়ে তোলেন।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, পরিবেশ ধ্বংস করে গড়ে ওঠা এ সব কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কারখানা সম্পূর্ণরূপে অবৈধ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar