1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ধরলা নদীতে চলন্ত স্পিডবোটে আগুন - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

ধরলা নদীতে চলন্ত স্পিডবোটে আগুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

এ আর রাকিবুল হাসান , কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামে ধরলা নদীতে চলন্ত অবস্থায় আগুন লেগে একটি স্পিডবোট পুড়ে গেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

রবিবার এমন একটি আগুন লাগার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে গতকাল শনিবার জেলার উলিপুর উপজেলা বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ার ধরলা নদীতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, গতকাল বিকেলের দিকে ধরলা নদীর পাড়ে উপজেলা প্রশাসনের একটি স্পিডবোটে আগুন লাগে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পরেও আগুন নিভাতে পারি নাই। পেট্রোল থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি।

স্পিডবোট চালক নবির ইসলাম বলেন, আমি নতুন এখানে যোগদান করেছি। আমি স্পিডবোটটি চালাই নাই। যতটুকু জানতে পেরেছি কেউ একজন চালাতে গিয়ে চলন্ত অবস্থায় একটি ইঞ্জিন বন্ধ হয়ে আগুন লেগে স্পিডবোটটি পুড়ে যায়। স্পিডবোটটির আনুমানিক মূল্য ৩৫-৪০ লাখ টাকা। গতকাল অফিসের লোকজন এসে দেখে গেছেন।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্পিডবোট চালক স্পিডবোটটি রমনা ঘাট থেকে কুড়িগ্রামের ধরলা ব্রিজ নিয়ে আসার পথে আগুন লেগে পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar