1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদি আরবে ৭ দিনে ১৬ হাজার ২৫০ অবৈধ অভিবাসী আটক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

সৌদি আরবে ৭ দিনে ১৬ হাজার ২৫০ অবৈধ অভিবাসী আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে ১৬ হাজার ২৫০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একইসঙ্গে দেশটির আইন লঙ্ঘনকারীদের জন্য আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

করোনা মহামারীর সময়ে কিছুটা নমনীয় থাকলেও বর্তমানে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে কঠোর অবস্থানে।


দেশটির সরকারি হিসাবের তথ্যমতে, গেল এক সপ্তাহের মধ্যে আবাসিক, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৬ হাজার ২৫০ জনকে আটক করা হয়েছে।

এছাড়া দেশটির গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা যায়, আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯ হাজার ৩৪৩ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় ৪ হাজার ৫৫৫ জন ও শ্রম আইনে আরও ২ হাজার ৩৫২ জনকে আটক করা হয়েছে।

অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করায় যে ৭৮৫ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে ৬২ শতাংশই ইয়েমেনের, ২৭ শতাংশ ইথিওপিয়ার এবং ১১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এদিকে, দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা বলছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পান প্রবাসীরা।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের আটকের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। তবে কেউ সৌদি আরবে অবৈধভাবে প্রবেশকারীকে পরিবহন ও আশ্রয় দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এর সঙ্গে ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা বা গাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।

আগস্ট মাসের শেষ সপ্তাহেও একই ধরনের অভিযানে প্রায় ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটিতে বর্তমানে ২৮ লাখের বেশি বাংলাদেশি বসবাস করছেন।সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar