1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পেরুতে যাত্রীবাহি বাস গভীর খাদে পড়ে ২৫ যাত্রী নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

পেরুতে যাত্রীবাহি বাস গভীর খাদে পড়ে ২৫ যাত্রী নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহিত

পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার সরু পাহাড়ি রাস্তা থেকে একটি বাস ছিটকে গভীর খাদে পড়ে যাওয়ায় ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, দু’টি অ্যান্ডিয়ান শহরের মধ্যে চলাচল করা বাসটি ভোররাতের দিকে হুয়ানকাভেলিকা অঞ্চলে ২শ’ মিটার গভীর খাদে পড়ে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রতিরক্ষামন্ত্রী জর্জ শ্যাভেজ বলেন, ‘এতে ২৫ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।’
দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দুর্ঘটনার কবলে পড়া বাসটি একটি নদীর কাছে পড়ে থাকতে দেখা যায়। বাসটির চারপাশে ধ্বংসাবশেষ এবং ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার অভিযান চালায়।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য নিউইয়র্কে অবস্থান করা দেশটির প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গত মাসে একই অঞ্চলে একটি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar