1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গ্রামের বাড়িতে ছুটি কাটানো হলোনা মা-মেয়ের - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

গ্রামের বাড়িতে ছুটি কাটানো হলোনা মা-মেয়ের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

রংপুরের মেডিকেল পূর্বগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন শিক্ষক দম্পতি ব্রজেন্দ্র নাথ রায় ও কৃষ্ণা রানী। সন্তানদের লেখাপড়া, কর্মব্যস্তায় সচারাচর যাওয়া হয় না গ্রামের বাড়ি। তাই এ সপ্তাহের ছুটি গ্রামের বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে দুই মেয়ে নিয়ে বেরিয়ে পড়েন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ব্রজেন্দ্র নাথ গ্রামের বাড়ি পৌঁছেন ঠিকই, তবে স্ত্রী আর বড় মেয়ের লাশ নিয়ে। সড়কের ধারে ঠাঁয় দাঁড়িয়ে থাকা গাছের মরা ডাল ভেঙে মাথায় পড়ে প্রাণ হারাতে হয়েছে কৃষ্ণা রানী ও পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে রাজেশ্বরী রায়কে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রংপুরের চব্বিশ হাজারি আদর্শপাড়া এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঝিরিঝিরি বৃষ্টিতে দুই মেয়ে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রংপুর থেকে গ্রামের বাড়ি তুলসিরহাট যাচ্ছিলেন ব্রজেন্দ্র নাথ সরকার, তার স্ত্রী কৃষ্ণা রানী ও তাদের দুই মেয়ে। পাকার মাথা-গঙ্গাচড়া সড়কের চব্বিশ হাজারী আদর্শপাড়া এলাকায় পৌঁছালে সেখানে সড়কের ধারে থাকা একটি গাছের ডাল ভেঙে চলমান মোটরসাইকেলের পেছনে থাকা কৃষ্ণা রানী ও তার মেয়ে রাজেশ্বরী রায়ের মাথায় পড়ে। এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কে পড়ে যায়।

কৃষ্ণা রানী ও রাজেশ্বরী রায়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কৃষ্ণা রানী নোহালী কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আর রাজেশ্বরী রায় ধাপ চিকলীভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এঘটনায় রাজেন্দ্র নাথসহ তার ছোট মেয়ে গুরুতর আহত হন। রাজেন্দ্র নাথ মনিরামপুর মন্থনা হাই স্কুল সহকারী শিক্ষক।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সড়কের ধারে থাকা একটি পুরোনো গাছের ডাল ভেঙে চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে একই পরিবারের মা মেয়ে নিহত হয়েছে। তাদের মরদেহ পরিবার নিয়ে গেছে। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar