1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শিক্ষা কর্মকর্তার মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শিক্ষা কর্মকর্তার মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ জন খবরটি পড়েছেন

ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের (৩৮) মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মারা যান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়, মৃত আইরিন ইসলাম জেলার নগরকান্দা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এদিন অফিস শেষ করে তিনি মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারাত্বক আহত হন। আহত আইরিন ইসলাম ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

নগরকান্দা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সহকারী শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলাম অফিস থেকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহার মোটরসাইকেলে ফরিদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে হাটকৃষ্ণপুর সড়কের সাদীপুর ব্রিজে ঢাল ওঠার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আইরিনের মৃত্যু হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইরিন ফরিদপুর শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। অফিস থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের বাসায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar