1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ ক্লিনিক ও মুদিদোকানী কে জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

বাঘারপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ ক্লিনিক ও মুদিদোকানী কে জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি। বাঘারপাড়ায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক, চিত্রা নদী ও মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি ও সহকারি কমিশনার (ভূমি) পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযানে বাঘারপাড়া চৌরাস্তার আনোয়ার ক্লিনিকে ৫০০০ টাকা, ফাতেমা ক্লিনিকে ২০০০ টাকা, বাঘারপাড়া ক্লিনিকে ২০০০ টাকা ও ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অরূপ জ্যোতি ঘোষ,আবাসিক মেডিকেল অফিসার ডা: খায়রুল আল মুদাচ্ছির, মেডিকেল অফিসার ডা:শাহজালাল , স্যানেটারী ইন্সপেক্টর মনিরা খাতুনসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য কর্মকর্তা ডা: অরুপ জ্যোতি ঘোষ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এ উপজেলায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

একই সময় উপজেলা সদরে চৌরাস্তায় মজিদ সুপার মার্কেটে মুদি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসী। দোকানে মেয়াদ উর্ত্তীণ পন্যে থাকায় দেবনাথ ভ্যারইটিজ স্টোরে ১০০০, মা স্টোরে ১০০০ ও সাকিব এন্টার প্রাইজে ১০০০ টাকা জরিমানা করা হয়।

একই দিনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর বাজারের চিত্রা নদীতে অভিযান চালিয়ে চায়না জাল জব্দ করা হয়। এসময় ২১ টা চায়না জাল ১ হাজার ৫০ মিটার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি বলেন , ক্লিনিক, ডায়াগনস্টি ও চিত্রা নদীতে অভিযান চালানো হয়েছে, জরিমানা করা হয়েছে ক্লিনিক, ডায়াগনস্টি সেন্টারে, চিত্রা নদীতে অভিযান চালিয়ে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar