1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাবেক স্বামীর চাকুর পোচে স্ত্রী গুরুতর আহত: পাষণ্ড স্বামীকে গণধোলাই - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

সাবেক স্বামীর চাকুর পোচে স্ত্রী গুরুতর আহত: পাষণ্ড স্বামীকে গণধোলাই

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২ জন খবরটি পড়েছেন
ছবি- বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরের নওয়াপাড়ায় সাবেক স্বামীর চাকুর পোচে গুরুতর আহত হয়েছেন বিথী খাতুন (২৪) নামের এক নারী। আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অপরদিকে এ ঘটনায় জনতা ওই পাষন্ড স্বামী হাবিবুর রহমান হবিকে (৩৫) আটক করে গণধোলাই দিয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় একটি প্রাইভেট কার এসে বিথী খাতুনের কর্মস্থল নওয়াপাড়া শহরের স্বপ্ন শো-রুমের কাছে এসে দঁাড়ায়। শো-রুমের কর্মচারী বিথী খাতুন শো-রুমে প্রবেশের পথে দঁাড়িয়ে থাকা অবস্থায় দুইজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাবিবুর রহমান হবি সাবেক স্ত্রী বিথীকে হাতে এবং পেটের বাম পাশে চাকুর পোচ মারে। এতে সে গুরুতর আহত হন। শো-রুমের কর্মচারীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আশংকাজনক অবস্তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়লে জনতা প্রাইভেট কারকে ধাওয়া করে নূরবাগ এলাকা থেকে সাবেক স্বামী হাবিবুর রহমান হবিকে আটক করে বেদম গণপিটুনি দেয়। এসময় প্রাইভেট কারের চালকসহ দুইজন যুবক পালিয়ে যায়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় হবিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়।

পুলিশ জানায়, উপজেলার কোটা গ্রামের লুৎফর রহমানের মেয়ে বিথী খাতুনের সঙ্গে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভানডাবো গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে, বাংলাদেশ সেনাবাহিনী ৬১ বেঙ্গল রেজিমেন্ট, সিলেট থেকে ২০২০সালে চাকুরিচ্যুত হাবিবুর রহমান হবির সাথে বিয়ে হয়। কিছুদিন ঘর সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

বিথী খাতুনের চাচা মো. জাকির হোসেন জানান, তার ভাইজিকে মেরে ফেলার উদ্দেশ্যে তার পেটে চাকু মেরেছে পাষন্ড হবি।

হাপাতালে থাকা অবস্থায় হাবিবুর রহমান হবি জানান, আমার ২০লাখ টাকার ক্ষতি করেছে বিথী, আমি চাকুরিচ্যুত হয়েছি ওর কারণে। আমার সাথে সংসার না করার জন্য তাকে চাকু মেরেছি।

অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar