1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উপকূলীয় এলাকায় কৃষি জমি সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার দাবিতে শ্যামনগরে পথসভা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

উপকূলীয় এলাকায় কৃষি জমি সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার দাবিতে শ্যামনগরে পথসভা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় এলাকায় কৃষি জমি সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় শ্যামমগর চৌরাস্তা মোড়ে সিডিও ইয়ুথ টিম, এস.এস.এসটি ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর আয়োজনে ও বেসরকারি এনজিও বারসিক এর সহযোগিতায় উপজেলা জনসংঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, এস.এস.এসটি’র পরিচালক মারুফ হোসেন মিলন, এসএসএসটি’র সদস্য সাইদুল ও বারসিকের রুবিনা পারভিন।

বক্তারা বলেন যেখানে শিশু খাদ্যের নিরাপত্তা নেই সেখানে বড়দের খাদ্যে নিরাপত্তা আশা করা দিবাস্বপ্ন মাত্র। তাদের দাবি মৌলিক অধিকার হিসেবে খাদ্যে নিরাপত্তা চাই। মৌলিক অধিকার হিসেবে খাদ্য পেলেও এই খাবার কতটা স্বাস্থ্যকর। কিছু অসাধু ব্যবসায়ী বেশী লাভের আশায় প্রতিনিয়ত খাদ্য দ্রব্যে ভেজাল মিশিয়ে থাকে। বেশী ফলনের জন্য কৃষকেরা রাসায়নিক সার অধিক হারে ব্যবহার করে থাকে। ফল বিক্রেতারা দীর্ঘদিন ফল সুরক্ষিত রাখতে ফলে ফরমালিন মিশিয়ে বাজারজাতকরণ করে থাকে এবং সবজি দোকানসহ হোটেলে ও একই চিত্র পরিলক্ষিত হয়।

ভেজাল মিশ্রিত খাবার গ্রহণের ফলে লক্ষ লক্ষ মানুষ নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রতি বছর প্রাণহানিকর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে লক্ষাধিক মানুষ। প্রতিবছর দেশে প্রায় ৩ লক্ষ লোক ক্যান্সার, কিডনি এবং লিভার সিরোসিস রোগে মৃত্যুবরণ করে এবং ৩ লক্ষাধিক লোক ক্যান্সার, কিডনি , লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। এমনকি শিশুদের খাদ্যেও ভেজাল মেশাতে কুন্ঠাবোধ করে না বিভিন্ন শিশু খাদ্য দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন বারসিকের প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, বর্ষা গাইন, সিডিও ইয়ুথ টিম উপজেলা ইউনিট এর আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মিলন, সদস্য সাদি, বাদশাহ, মামুন ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর আলতাব, খুশি প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar