1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫২ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ জন খবরটি পড়েছেন

পাকিস্তানের বেলুচিস্তানে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন শতাধিক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
বেলুচিস্তানের মাস্তুং জেলার স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আবদুর রাজ্জাক শাহি হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। আর নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা থাকার বিষয়টি নিশ্চিত করেন সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি।

এ ঘটনায় শুরুতে শহীদ নবাব ঘৌস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডা. সাঈদ মিরওয়ানি বলেছিলেন, হামলায় ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

ডা. সাঈদ মিরওয়ানি বলেন, এ পর্যন্ত ২৮টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ছয়জনকে মাস্তুং জেলা হাসপাতালে নেয়া হয়ছে। কয়েক ডজন আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ২০ জনের বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য কোয়েটায় রেফার করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ ও আহতদের সরানো প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। এর আগে জেলার সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম বলেন, বিস্ফোরণে ১৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

এ এসি জানান, আলফালাহ রোডে মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর মিছিলে মানুষজন জড়ো হওয়ার সময় বিস্ফোরণ ঘটে।

তিনি আরও জানান, ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নওয়াজ গিশকোরির গাড়িতে হামলা চালানো হয়। হামলার সময় তিনি মিছিলের পাশে ছিলেন।
এ ঘটনায় বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে এবং সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তিনি হামলাটিকে ‘অসহনীয়’ উল্লেখ করে বলেন, শত্রুরা বেলুচিস্তানে ধর্মীয় সহনশীলতা ও শান্তি বিনষ্ট করতে চায়। এ ঘটনায় তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আলি মর্দান ডোমকি হামলায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar