1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাভারে ছেলেসহ বাবা মাকে জবাই করে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

সাভারে ছেলেসহ বাবা মাকে জবাই করে হত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলে সন্তানসহ মোট ৩ জনকে জবাই করে হত্যা হত্যা করে পালিয়েছে হত্যাকারীরা। স্থানীয়দের ধারণা আনুমানিক ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের ৬ তলা বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়৷

প্রাথমিক ভাবে জানা গেছে, নিহতরা হলেন ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী স্ত্রী দুজনেই আশুলিয়া ও গাজীপুরের চন্দ্রায় আলাদা পোশাক কারখানায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দূর্গন্ধ ভেসে আসায় আশেপাশের বাসিন্দাদের সন্দেহ হলে তারা দরজায় ঠেলা দিয়ে দেখতে পায় ফ্ল্যাটের দরজা খোলা। পরে ঘরের বিছানার উপর মা ও ছেলের রক্ত মাখা মরদেহ দেখতে পায় তারা। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ওই ফ্ল্যাটের পাশের ঘর থেকে হাত পা বাধা অবস্থায় স্বামী মোক্তার হোসেনের মরদেহ খুঁজে পায়।

ঘটনার পর পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ র্যাব-৪ এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি শুনে র‍্যাবের পাশাপাশি আমাদের পুলিশের সিআইডি, ডিবি পুলিশ এখানে এসে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে এটি একটি পুর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অতি দ্রুত গ্রেফতার করা হবে।আমাদের সময় ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar