1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

মোংলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জহুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিক পৌর শহরের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত জহুরা বেগম রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত আহম্মদ শেখের মেয়ে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই বৃদ্ধা মোংলা পৌর শহরে ভিক্ষাবৃত্তি করতো। প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষাবৃত্তি শেষে নিজ এলাকা রামপালে ফিরে যাওয়ার পথে মোংলা ফেরি ঘাট এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হন। এতে তার মাথা এবং শরীরে ডান পাশ থেতলে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধার মাথা ও শরীরের ডান পাশে বড় ধরনের ইনজুরি রয়েছে। তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পালাতক রয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar