1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুঃস্বপ্নের ফেনিল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

দুঃস্বপ্নের ফেনিল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এই যে এক মূহুর্তের জন্য, 

একটি ক্ষণ, তোমায় ভালোবেসেছি, 

এতোটুকুতেই হেসেখেলে কেটে যাবে জীবন ;

ননিতা, এখনো কি পড়ার ফাঁকে 

অশ্রু মোছো কপলের?

তোমায় তো হারিয়েছি, কোনে এক ভাদ্দুরে ভাটির স্রোতে 

কাগজের নৌকার মতো ভেসে ভেসে হারিয়েছিল আমাদের বাসন্তী স্বপ্নডিঙ্গি!

একে একে বিস্মৃতি হলো-

কতো শতো রঙিন পাপড়ি, পাপিয়া, সোনামনি, মোনাপরী, পরীমনি

কেউ বিক্রি হলো ডলারে, 

কেউবা স্বর্নালি অলঙ্কারে

কেউ খুঁজে নিলো বিজিবি ব্যারাকের সৈনিক 

কেউ পড়লো ভার্সিটিমেটের প্রেমে

কেউবা আবার পরিবারের শাসনে!

ননিতা, এখন আর খুঁজি না তোমায়

শুধু হাতড়ে বেড়াই-

ফেলে আসা রঙিন মখমলে গোধূলি, সান্ধ্য চাঁদ, রাত জাগা ভোর, শিশির ভেজা ঊষা

এখনো খুঁজে ফিরি-

তোমার শুভ্র চাহুনি, মঞ্চ কাঁপানো বাগ্মিতা 

কুচকুচে ভ্রু আর লবনাক্ত নয়নের সাইরেন, 

হাতের চারুকলা, 

সমুদ্র তটের কারুমাখা বালু দ্বীপ;

তোমার ঠোঁটের বেহিসাবি উষ্ণতা, জিহ্বার মধু… আরও কত্তো কী!

এখনো যত্নে রেখেছি, 

তোমার বহুকালদর্শী চাঁদমুখটা

হৃদয় মন্দিরে সাজিয়ে রেখেছি

তোমার পায়ে মাড়ানো অজস্র ঘাসফুল, 

উড়িয়ে দিয়েছি তোমার পোষা রঙিন ফড়িং, সফেদ কইতর, শিষ দেয়া শালিক

হ্যাঁ, আমি ঠকেছি

পুড়েছি অসম্ভব অবিশ্বাসী রোদে

তবুও, এক আকাশ, এক সাগরসম

অতীতে ভরেছি তালপাতার ডায়েরি 

যেখানে পাতায় পাতায় তোমার বিরহী আত্মা 

ফুসফুসের শ্বাস, পাঁজরের অস্থি, মলিন বদনের পরাগ, ভেজা রোদ্দুর আর তারার শালুক ভরা;

ডায়েরির ভাঁজে ভাঁজে লুকিয়ে রেখেছি-

শব্দ-ছন্দহীন ভয়ঙ্কর সব ত্রাসিত আঁধার 

কবিতার গা ঘেঁসে বসে আছে-

দুঃস্বপ্নের ফেনিল উর্মি! 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar