1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামের কবি রাধাপদ রায় কে মারধর করা আসামি রফিকুল গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

কুড়িগ্রামের কবি রাধাপদ রায় কে মারধর করা আসামি রফিকুল গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৭২ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামে ছেলের কাছে পাওনা টাকার জেরে ভাইরাল ও আলোচিত চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলাকারী মূল আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বুধবার ৪ অক্টোবর দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের শেখ রাসেল অডিটোরিয়াম একটি অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ, গত ৭ মাস আগের ছেলের কাছে পাওনা ৫০০ টাকা কেন্দ্র করে বসচার জের ধরে গত শনিবার ৩০ সেপ্টেম্বর সকালে দুই ভাই রফিকুল ও কদুর রহমানের সাথে রাধাপদ রায়ের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাধাপদ রায়কে বাঁশের লাঠি দিয়ে মারধর করে তারা। আহতাবস্থায় প্রতিবেশি এবং পরিবারের সদস্যরা কবিকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এই ঘটনায় দুই ভাইকে আসামি করে কবির ছেলে জুগল রায় নাগেশ্বরী থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে রফিকুল ও কদুর রহমান পলাতক থাকেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, এ মামলায় দুজন আসামি পুলিশ ফাঁদ পেতে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারির মধ্যে দিয়ে ডিবি পুলিশের সহায়তায় এই আসামি কে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar