বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রোববার উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, যশোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
এদিন বিকেল সাড়ে ৪ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান লিমা। বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী,উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শিউলি রানী মন্ডল, সেফালী মন্ডল, নুরুর নাহার, সম্পা রানী মন্ডল, মনিরা পারভীন, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, ইউপি সদস্য ফিরোজ হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল আহমেদ,সাধারণ সম্পাদক শের আলী মেম্বর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম লাদেনসহ সরকার দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।