1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালী আলোচনা সভা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালী আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (১৩ অক্টোবর, ২৩ ইং) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ দিবসটি পালন করা হয়। শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা ফুটবল মাঠে আলোচনা সভায় সমবেত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার। অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রাকৃতিক দূর্যোগ সময়ে করণীয়, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, বসতবাড়িতে আগুন নেভানোসহ বিভিন্ন সচেতনতামূলক মহড়া প্রদান করেন ফায়ার সার্ভিস কর্মীরা। পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar