1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ইটভাটা থেকে হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

বাঘারপাড়ায় ইটভাটা থেকে হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৫২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ায় এক হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার বন্দবিলা ইউনিয়নের পুলেরহাট এলাকায় সৌদি ইটভাটার একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত হকার মানিক মিয়া (৫৮) উপজেলার মথুরাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে স্থানীয় গাইদঘাট গ্রামের ইমামুল নামে এক কৃষক ক্ষেতে ঘাস পোড়ানে ওষুধ স্পে্র করতে যান। এ সময় তার নাকে দুর্গন্ধ আসলে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান।

তাৎক্ষণিক ওই কৃষক স্থানীয়দের মাধ্যমে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মানিকের মরদেহ সনাক্ত করেন।

নিহত মানিকের ছেলে শরিফুল ইসলাম জানান, তার বাবা পেশা একজন হকার। বিভিন্ন অঞ্চলের হাট-বাজারে ক্যানভাস করে ওষুধ বিক্রি করতেন। বছরের বেশিরভাগ সময়ে বাড়ির বাইরে থাকতেন তিনি। বাড়ি আসবেন বলে গত দশদিন আগে মুঠোফোনে জানান।

এরপর থেকে নিখেঁাজ ছিলেন তার বাবা। এর আগেও দেরি করে বাড়ি আসার ঘটনা ছিলো বলে এই ঘটনায় কোন লিখিত অভিযোগ দেয়নি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার উপপরিদর্শক এসআই শরিফুল ইসলাম। তিনি জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar